কেউ গালিগালাজ করলে বা জুলুম করলে কি সহজে মেনে নেয়া যায়?
কেউ গালিগালাজ করলে বা জুলুম করলে কি সহজে মেনে নেয়া যায়?
এখানে কয়েকটি ব্যাপার আছে। প্রথম হলো, যখন আপনাকে গালিগালাজ করছে, বকাবকি করছে, এসব ক্ষেত্রে আপনার প্রো-একটিভিটির পরিচয় হচ্ছে পাল্টা জবাব না দিয়ে নীরব থাকা। অর্থাৎ এখানে এটা সহজে মেনে নেয়া। আর এটাই সত্যিকারের বীরত্ব। কারণ আপনাকে খোঁচা দিচ্ছে, আপনার চড় মারার শক্তি আছে, তখনও আপনি সহ্য করছেন এটা খুব কঠিন। এটাই মহামানবদের বৈশিষ্ট্য। আর কেউ খোঁচা দিচ্ছে আপনার চড় মারার শক্তি নাই, আপনি তো সহ্য করবেনই। এটা হচ্ছে দুর্বলের কাজ।
আবার সবকিছুই সহজে মেনে নেয়া যায় না। যেমন অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে এটা আপনি মেনে নিতে পারেন না। যদি আপনার শক্তি থাকে তাহলে অন্যায়ের প্রতিকার করতে হবে। আর যদি শক্তি না থাকে তাহলে এটা যে অন্যায় তা বলতে হবে, পারিপার্শ্বিক জনমত গড়ে তুলতে হবে এবং যার ওপর এ অন্যায় হচ্ছে তাকে উদ্বুদ্ধ করতে হবে। নৈতিক এবং আত্মিক সাহস যোগাতে হবে যাতে সে এর প্রতিকারের শক্তি অর্জন করতে পারে এবং আন্তরিকভাবে তার জন্যে দোয়া করতে হবে।