ওয়ার্কশপ ও রিজুভিনেশন

ওয়ার্কশপ:
আত্মনির্মাণের এক অনন্য সুযোগ দিনব্যাপী ওয়ার্কশপ। জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা, মেডিটেশন ও এসাইনমেন্টের আয়োজন নিয়ে বছরে নির্দিষ্ট বিরতিতে অনুষ্ঠিত হয় ওয়ার্কশপ। পরিবার, প্রাচুর্য, মনছবি, সুস্বাস্থ্য, অবিদ্যা, দুর্দশার বৃত্ত এবং আত্মবিনাশী শৃঙ্খল ইত্যাদি বিভিন্ন বিষয়ভিত্তিক এসব ওয়ার্কশপের মাধ্যমে অংশগ্রহণকারীরা পাচ্ছেন নতুন দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা।
গ্রাজুয়েট ওয়ার্কশপের পাশাপাশি অগ্রসর গ্রাজুয়েট ওয়ার্কশপ, প্যারেন্টস ওয়ার্কশপ এবং সাইকি, ব্যায়াম ও শিক্ষার্থী কোর্সের অংশগ্রহণকারীদের নিয়েও বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত শত শত গ্রাজুয়েটের উপস্থিতিতে অত্যন্ত আনন্দমুখর হয়ে ওঠে এ অনুষ্ঠানগুলো।
অগ্রসর গ্রাজুয়েট ওয়ার্কশপ:
অগ্রসর কোয়ান্টাম গ্রাজুয়েটদের নিয়ে প্রতি বছর একাধিক দিনে অনুষ্ঠিত হয় অগ্রসর গ্রাজুয়েট ওয়ার্কশপ। এতে কোয়ান্টামের উদ্দেশ্য, কর্মকেৌশল, বৈশিষ্ট্্য ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত হয়ে থাকে।এছাড়াও রয়েছে বিশেষ মেডিটেশন ও প্রশ্নোত্তর।
বিশেষ ওয়ার্কশপ
এছাড়াও ব্যায়াম, সাইকি ও শিক্ষার্থী কোর্সে অংশগ্রহণকারীদের জন্যে বিভিন্ন সময় অনুষ্ঠিত হয় বিশেষ ওয়ার্কশপ।
রিজুভিনেশন প্রোগ্রাম
২০০৪ সাল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন গ্রাজুয়েট এবং প্রো-মাস্টারদের জন্যে আলাদা আলাদাভাবে রিজুভিনেশন কোর্সের আয়োজন করছে। মেডিটেশন কোর্সের বিষয়বসু্তকে আরো অনুভূতিময় ও নতুন মাত্রায় উপলব্ধি করার জন্যে এসব কোর্সে রয়েছে পরিপূরক আলোচনা, মেডিটেশন ও দিকনির্দেশনা। কোয়ান্টাম গ্রাজুয়েটদের জন্যে একটি অনন্য আয়োজন রিজুভিনেশন কোর্স। কোর্স করার পর চর্চা করতে গিয়ে গ্রাজুয়েটরা যে নানা সমস্যার মুখে পড়েন, সেসব নানা পরিপূরক বিষয়ভিত্তিক আয়োজন নিয়ে বছরে একবার বা দুবার অনুষ্ঠিত হয় এ রিজুভেনশন কোর্স। প্রশ্নোত্তর ও নানা জীবনঘনিষ্ঠ বিষয় নিয়ে সাজানো হয় দুদিন বা চারদিনব্যাপী এ রিজুভিনেশন কোর্স।