এদেরই কেউ একজন বেড়ে উঠছে আমার সহযোগিতায়

সুমাইয়া আনোয়ার
গৃহিণী
সুমাইয়া আনোয়ার মনে করেন শিশুকাননের প্রতিটি বাচ্চার পাশেই আমাদের প্রত্যেকের দাঁড়ানো উচিত। কারণ ব্যস্ত নগরজীবনে থাকা আমাদের জন্যে এ এক অসাধারণ সুযোগ।
সুমাইয়া প্রথম যখন লামায় বেড়াতে যান শিশুদের চঞ্চলতা তাকে ভীষণ মুগ্ধ করে। সিদ্ধান্ত নিলেন আত্মিক মা হবেন। বিয়ের পর নিজে এখনও মা হন নি। কিন্তু আত্মিক মা হয়ে তিনি যেন সেই আনন্দের কিছুটা হলেও অনুভব করেন। লামায় যখনই যান, কিছুটা সময় শিশুদের সঙ্গে কাটান তিনি। শিশুদের সঙ্গে হাসি-আনন্দে ভেসে যেতে যেতে তার মনে হয় এই শিশুদের একজনের জন্যে হলেও তিনি প্রতিমাসে কিছুটা করতে পারছেন। এই তৃপ্তিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।