একসাথে অংশ নিই ফাউন্ডেশনের প্রোগ্রামে

একসাথে অংশ নিই ফাউন্ডেশনের প্রোগ্রামে
কাজী মাহতাব উদ্দিন আহমদ
বিশিষ্ট শিল্পপতি, মৌসুমী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লি.-এর চেয়ারম্যান, ৯ম ব্যাচের গ্রাজুয়েট

আন্তর্জাতিক মানের প্রসাধন সামগ্রী কিউট-এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৌসুমী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তার আজকের যে অবস্থানে আছে তার পেছনের অনেকটা কৃতিত্বই ফাউন্ডেশনের, মেডিটেশনের। যেকোনো টার্গেটকেই আমার এখন অর্জনযোগ্য মনে হয়। গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি ও তা ভোক্তার হাতে পৌঁছে দেয়াকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এক্ষেত্রে মেডিটেশন আমার ও আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ঘনিষ্ঠ সহযোগী। সকালে কাজ শুরু করি যৌথ মেডিটেশনের মধ্য দিয়ে। একসাথে অংশ নিই কোয়ান্টায়নসহ ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে। মাটির ব্যাংক আমাদের প্রতিষ্ঠানের একটি অপরিহার্য অঙ্গ। ফলে আমাদের কর্মীরা অনেক বেশি ইতিবাচক, উদ্যমী এবং বিশ্বস্ত। কাজে তারা অনুপস্থিত থাকে না বললেই চলে। গত ১৮ বছরে মাত্র একজন কর্মীকে বরখাস্ত করতে হয়েছে। মনছবি করে আমাদের বিক্রয়কর্মীরা এখন সাফল্যের সঙ্গে তাদের টার্গেট পূরণ করতে পারছে। গুণগত মান বজায় রাখার স্বীকৃতিস্বরূপ সমপ্রতি মৌসুমী ইন্ডাস্ট্রিজ লি. অর্জন করেছে গোল্ডেন ইউরোপ এওয়ার্ড ফর কোয়ালিটি।কর্মীরা যাতে এ প্রতিষ্ঠানকে তাদের একটা পরিবার বলেই ভাবতে পারে সেজন্যে সবসময় সচেষ্ট থাকি। তাদের ব্যক্তিগত, পারিবারিক সুখ-সুবিধার দিকে খেয়াল রাখি। আর এ সবকিছুই কোয়ান্টাম চেতনার আদর্শ থেকে উৎসারিত। যে চেতনার আলোকে আমার পরিবারও এখন সুখী-সমৃদ্ধ পরিবার।