ইতিবাচক চিন্তা সাধারণ প্রতিভাকে কালজয়ী করে

Bangla
কাজী ফজলুর রহমান
বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব, পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য এবং রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ‘শিকড়’ নামে এক অসাধারণ কথাসাহিত্যের তিনি স্রষ্টা। ১৯ ব্যাচের গ্রাজুয়েট

আমি দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি। দেখেছি, যারা সফল ব্যক্তি হিসেবে পরিচিত তাদের দু-একজন ছাড়া অন্য সবাই সাধারণ প্রতিভার অধিকারী। কিন্তু তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, চিন্তা, আত্মবিশ্বাসের জন্যেই তারা সফল হয়েছেন। আবার এর উল্টোটাও সত্য। অনেক প্রতিভাবান ব্যক্তি নেতিবাচক ও অগোছালো চিন্তাভাবনার কারণে কিছুই করতে পারেন নি। আমার এ স্বীকারোক্তির মধ্যে গ্লানি নেই যে, ব্যর্থতা গ্লানি বা সমালোচনার ভয়ে জীবনে অনেক ভালো কিছু, বড় কিছু করতে পারি নি। তরুণ বয়সে কোয়ান্টাম মেথডের মতো ইতিবাচক চিন্তার প্রশিক্ষণ লাভের সুযোগ পেলে সমাজকে কিছু দিয়ে যেতে পারতাম বলে আমার বিশ্বাস।