আমি পারবো আমি পারবোই

কোর্সের আগে বিদেশে পড়াশোনা করার কল্পনা করাও ছিলো আমার জন্যে অসম্ভব। কিন্তু কোয়ান্টাম মেথড আমাকে শিখিয়েছে স্বপ্ন দেখতে, বিশ্বাসী হতে এবং শুধুমাত্র এই বিশ্বাসটুকু সম্বল করেই একসময় পাড়ি জমালাম সুদূর কোরিয়ায়, স্কলারশিপ পেয়ে মাস্টার্স করতে। কিন্তু নতুন পরিবেশে গিয়েই সমস্যায় পড়তে লাগলাম। ওখানকার সংস্কৃতি, খাওয়া-দাওয়া, মানুষজন- কোনো কিছুর সাথেই খাপ খাওয়াতে পারছিলাম না। হারাচ্ছিলাম আত্মবিশ্বাস, খারাপ করতে লাগলাম পড়াশোনায়-পরীক্ষায়। এভাবে যখন আমি সবদিক দিয়ে বিপর্যস্ত তখন একমাত্র মেডিটেশনের সময়টুকুতেই হাঁফ ছেড়ে বাঁচতাম। প্রতিদিন সকালে মেডিটেশনে মনছবি দেখতাম- ক্লাস পারফরমেন্স ভালো হচ্ছে, সবাই সহযোগিতা করছে। যখনই মনে হতো, চোখ বন্ধ করে অটোসাজেশন দিতাম ‘আমি পারবো, আমি পারবোই’। আস্তে আস্তে সমস্যাগুলো দূর হতে লাগলো। আবার আগের আত্মবিশ্বাস ফিরে পেলাম। রিসার্চের বেলায় প্রতিটি বিষয়ের প্ল্যানিং আগে মেডিটেশনে বসে ঠিক করে নিতাম। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবগুলো পরীক্ষায় এ-প্লাস পেয়ে সর্বোচ্চ অবস্থানে আছি।