আমি জানি যে, আমি প্রো-একটিভ। কিন্তু আমার আশেপাশের মানুষগুলোতো আমার মতো নয়। তাই সেসব মানুষের আচরণে আমি খুব কষ্ট পাই। বেশিরভাগ মানুষ আমার সরলতার সুযোগ নেয়। এর প্রতিকার কি?

Question: 

আমি জানি যে, আমি প্রো-একটিভ। কিন্তু আমার আশেপাশের মানুষগুলোতো আমার মতো নয়। তাই সেসব মানুষের আচরণে আমি খুব কষ্ট পাই। বেশিরভাগ মানুষ আমার সরলতার সুযোগ নেয়। এর প্রতিকার কি?

Answer: 

যদি প্রো-একটিভ হয়ে থাকেন তাহলে আশেপাশের মানুষের আচরণে আপনি কষ্ট পাবেন কেন। আশেপাশের মানুষের আচরণে আপনি কষ্ট পান মানেই হচ্ছে আপনি রি-একটিভ। প্রো-একটিভ হলে আশেপাশের মানুষের আচরণে আপনার দুঃখ হতো- আহা এ লোকগুলো কত হতভাগা। এখনো এরকম আচরণ করে। আমাদের যারা মহামানব ছিলেন তারা মানুষের আচরণে কোনোদিন কষ্ট পান নি। বরং আশেপাশের মানুষের খারাপ আচরণের মুখে তাদের জন্যে কষ্ট পেয়েছেন। তাদের মূর্খতা, তাদের দীনতার জন্যে দুঃখ পেয়েছেন। তাদের সুবুদ্ধি কামনা করেছেন।