আমি ক্রমাগত সুন্দরের দিকে এগিয়ে যাই
Bangla

কবি আবদুল হাই শিকদার
একুশে পদকপ্রাপ্ত কবি আবদুল হাই শিকদার প্রবীণ সাংবাদিক, কলামিস্ট এবং নজরুল ইনস্টিটিউট-এর সাবেক নির্বাহী পরিচালক, ২২ ব্যাচের গ্রাজুয়েট
মহাজাতক আমাকে অনন্য, অসাধারণ, অনাস্বাদিত, অবর্ণনীয়, অনির্বচনীয়, সবুজ, শ্যামল, সজল, শান্ত, স্নিগ্ধ, প্রাণপঙ্কময় প্রাণবন্ত এক অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন মেডিটেশনের মাধ্যমে। তার কাছে আমার অশেষ ঋণ। এ হলো এমন এক পুলক, এমন এক জোছনা- যার প্রতিটি কণা মমতার রেণু দিয়ে বোনা। এই রেণুর মায়ায় আমার দিন যায়, রাত যায়। আর আমি ক্রমাগত সুন্দরের দিকে এগিয়ে যাই। সাফল্য আমাকে হাতছানি দিয়ে ডাকে। আমি একের পর এক উপত্যকা পার হয়ে যাই, আর আত্মশক্তির অভূতপূর্ব জাগরণের ঢেউয়ে দুলে উঠি। ফলে উঠি।