আমার বিশ্বাস

Bangla
কাজী আনোয়ার হোসেন
বাংলাদেশে আত্ম উন্নয়নমূলক সাহিত্যের পথিকৃৎ কাজী আনোয়ার হোসেন। বিদ্যুৎ মিত্র ছদ্মনামে কাজী আনোয়ার হোসেনই বাংলা ভাষায় আত্ম উন্নয়ন ও মননিয়ন্ত্রণ সম্পর্কিত গ্রন্থ রচনার সূত্রপাত করেন। বাংলা ভাষায় সর্বাধিক পঠিত রহস্য সিরিজ ‘মাসুদ রানা’র স্রষ্টা তিনি। বা

চাইলে পাওয়া যায়।তবে চট্ করে না। লক্ষ্য অর্জনের আগে প্রস্তুতি দরকার। নিজেকে তৈরি করা চাই, প্রয়োজনীয় সময় দেওয়া চাই। ধৈর্য চাই। মেডিটেশনের পুরো সুফল পেতে হলে সময় দিতে হবে। প্রতিদিন কিছুক্ষণ করে। ধীরে ধীরে আসবে আত্মবিশ্বাস, দক্ষতা এবং তারপর সাফল্য। সঠিক নিয়মে চর্চা করলে সাফল্য আসবেই- আমার অন্তত কোনও সন্দেহ নেই তাতে। লক্ষ্যবস্তু চলে আসবে হাতের মুঠোয়।কেন আসবে, তার ব্যাখ্যা একেকজনের কাছে একেক রকম। বিশ্বাসী সেটাকে পরমেশ্বরের দান হিসাবে গ্রহণ করবেন; আর যাঁরা মনে করেন প্রকৃতিই আমাদের নিয়ন্তা, তাঁরা অনুভব করবেন- একান্তভাবে কিছু চাইলে সেটা পাওয়া যায়- এটাই প্রকৃতির নিয়ম।কে কোন্ ধর্মে বিশ্বাসী, সেটা কোনও ব্যাপার নয়- যে যেভাবেই করুন, মেডিটেশন চর্চার মাধ্যমে অন্যায় স্বার্থসিদ্ধি ছাড়া আর সবই পাওয়া সম্ভব; তা আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোন কিংবা না হোন। এটা পরীক্ষিত বৈজ্ঞানিক সত্য।মানবতার কল্যাণে দীর্ঘদিন ধরে শহীদ আল বোখারী মহাজাতক ও তাঁর সুযোগ্য সহধর্মিণী, কন্যা এবং ঘনিষ্ঠ সহযোগী এক ব্যাটেলিয়ান ভক্ত বিভিন্ন সেক্টরে যে অসাধ্য সাধন করেছেন, সেজন্যে আমি আমার ক্ষুদ্র অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই।