আপনি কি ভাবেন?

- পরীক্ষায় খারাপ করেছি। আমাকে দিয়ে আর হবে না।
- ভালো রেজাল্ট করতে হলে জিনিয়াস হতে হয়। আমি তো খারাপ ছাত্র।
- মনোযোগ নেই। মনে থাকে না কিছুই। ভালো করা আমার পক্ষে সম্ভব নয়।
- বাবা বলে, আমার নাকি মাথাভর্তি গোবর।
- স্যার বলে, আমি ফাঁকিবাজ। আমি তো তাই।
- এত পড়ে কী হবে? ভালো রেজাল্ট করেই বা কী হবে?
- বুয়েট/মেডিকেল/বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নি। আমার জীবন ব্যর্থ।
- ভালো সাবজেক্টে চান্স পাই নি। এখানে পড়ে আর কী হবে?
- এই সাবজেক্টে জিপিএ ‘এ’/ ফার্স্টক্লাস পাওয়া যায় না।
- আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি নি। আমি ইংরেজি পারবো না।
- এত সমস্যা নিয়ে কি ভালো করা যায়?
- এত পড়েও কিছু হলো না। আমার কপালটাই খারাপ।
আপনি তাহলে ভ্রান্ত বিশ্বাসের শৃঙ্খলে বন্দি। সফল হতে হলে আপনাকে অর্জন করতে হবে মুক্ত বিশ্বাস, জানতে হবে সঠিক দৃষ্টিভঙ্গি, করতে হবে সঠিক করণীয়।
Site: