আগে টেনশনমুক্ত করতে হবে

প্রফেসর ডা. মোহাম্মদ তাহির
সাবেক ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ১৩২ ব্যাচের গ্রাজুয়েট।
ওষুধ দিয়ে কিছু লোককে রোগমুক্ত করা যায়, কিন্তু সবাই ওষুধে ভালো হয়ে যাবে- এমন কথা আমরা মেডিসিন বিশেষজ্ঞরাও বলি না। যেমন, কারও যদি ব্রেন টিউমারের কারণে মাথাব্যথা হয়, তাকে অপারেশন করতে হবে। কিন্তু যিনি টেনশন উদ্বেগ দুশ্চিন্তা- এসব কারণে মাথাব্যথায় ভুগছেন, তাকে শুধু ওষুধ দিয়ে ভালো করা যাবে না। তাকে আগে টেনশনমুক্ত করতে হবে, যা ওষুধে সম্ভব নয়।
করোনারি আর্টারি ব্লক বা হার্ট অ্যাটাকের প্রধান কারণও মানসিক উদ্বেগ। তাই আমরা বলি এই টেনশনকে দূর করতে প্রশান্তির জন্যে যদি কোনো কোর্স থাকে, তবে তা আমাদের মেডিকেল সায়েন্সে স্বীকৃত।